• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল সৌদি আরব

স্পোর্টস ডেস্ক    ২৪ মে ২০২৬, ০৪:৪০ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন সৌদি আরবের প্রধান কোচ জর্জিওস ডোনিস। শনিবার (২৩ মে) রিয়াদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন তিনি। ঘোষিত দলে জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের ৬ ফুটবলার।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন নিওমের মিডফিল্ডার আলা আল হাজি। ৩০ বছর বয়সী এই ফুটবলারই দলে একমাত্র সদস্য, যার এখনো জাতীয় দলে অভিষেক হয়নি।

এদিকে, ফ্রেঞ্চ কাপ জয়ের মাধ্যমে ইতিহাস গড়া সৌদ আবদুলহামিদও জায়গা পেয়েছেন দলে। লঁসের হয়ে শিরোপা জিতে তিনি প্রথম সৌদি ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েন। এছাড়া অভিজ্ঞ গোলরক্ষক মোহামেদ আল ওয়াইস প্রথম বিভাগ লিগ থেকে দলে সুযোগ পাওয়া একমাত্র খেলোয়াড়। তার ক্লাব আল উলা আজ দিরিয়াহর বিপক্ষে প্লে-অফ ফাইনালে মাঠে নামবে।

আল নাসর থেকে দলে সুযোগ পাওয়া ৬ ফুটবলারের মধ্যে রয়েছেন দুই ডিফেন্ডার, দুই মিডফিল্ডার, একজন গোলরক্ষক ও একজন ফরোয়ার্ড।

দলের গোলরক্ষক হিসেবে আছেন মোহামেদ আল ওয়াইস, নাওয়াফ আল আকিদি, আহমেদ আল কাসার ও আবদুলকুদুস আতিয়াহ।

ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন আবদুলেলাহ আল আমরি, হাসান তামবাকতি, জিহাদ থিকরি, আলি লাজামি, হাসান কাদেশ, সৌদ আবদুলহামিদ, মোহামেদ আবু শামাত, আলি মাজরাশি, মোতেব আল হারবি, নাওয়াফ বোশাল ও জাকারিয়া হাওয়সাউই।

মিডফিল্ডে রয়েছেন মোহমেদ কানো, আবদুল্লাহ আল খাইবারি, জিয়াদ আল জোহানি, নাসের আল দাওসারি, মুসাব আল জুওয়াইর, আলা আল হাজি, সালেম আল দাওসারি, খালিদ আল ঘানাম, আয়মান ইয়াহা, সুলতান মন্দাশ ও সালেহ আবু শামাত।

ফরোয়ার্ড লাইনে আছেন ফেরাস আল বুরাইকান, আবদুল্লাহ আল সালেম, সালেহ আল শেহরি ও আবদুল্লাহ আল হামদান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড