• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আরাফাতে গুনাহমুক্তির আশায় দিনভর দোয়া, ইবাদতে মশগুল হাজীরা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আটকা পড়েন যাত্রীরা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁয় এক কাতারে ৬ যুবকের জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় আরাফাতে আল্লাহর দরবারে লাখো হাজির অশ্রুসিক্ত প্রার্থনা মধ্যপ্রাচ্যজুড়ে পবিত্র ঈদুল আজহার জোর প্রস্তুতি ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন প্রস্তুত শোলাকিয়া, নিরাপত্তায় ৬শ’ পুলিশ ৯ ম্যাজিস্ট্রেট ও বিজিবি জামায়াত-এনসিপির নেতারা কে কোথায় ঈদ করবেন প্রধান জামাত সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে, বৃষ্টি হলে বায়তুল মোকাররমে

ঈদ উপহার পেলেন আইইডিসিআর কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক    ২৪ মে ২০২৬, ০৭:৫৭ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই অনুষ্ঠানে আইইডিসিআরের ইপিডেমিওলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোহাম্মদ হাবীব ইসমাইল ভূঁঞাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে আইইডিসিআরের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজস্ব, প্রকল্প ও আউটসোর্সিং খাতের মোট ৬১ জন কর্মচারীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল তেল, পোলাও চাল, সেমাই, লবণ ও চিনি।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইইডিসিআরের মেডিকেল অফিসার ও ড্যাব মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আজীবন সদস্য ডা. মো. ফয়জুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ড্যাবের সহ-আইনবিষয়ক সম্পাদক ও কক্সবাজার ড্যাবের সদস্যসচিব ডা. জাহিদ হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান। তিনি এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন ড্যাব কোষাধ্যক্ষ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ও ইএমপিএইচএনইটি-এর কান্ট্রি ডিরেক্টর ডা. কাজী আহমেদ জাকি এবং পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।

সমাপনী বক্তব্য দেন আইইডিসিআরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. জাকির হোসেন হাবিব।

এছাড়া বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. মনোয়ার সাদাত, ড্যাব ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল, ড্যাবের সহসাংগঠনিক সম্পাদক ও বারডেম ড্যাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. মঞ্জুর মুর্শেদ চৌধুরী এবং জনসংখ্যাবিষয়ক সহসম্পাদক ডা. আজিজুর রহমান লালন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্স ড্যাব শাখার ডা. অভিক আসাফ, সায়িক বিন আলম, ডা. আনোয়ারুল ইসলাম শাওন এবং আইইডিসিআরের ডা. মাহবুবুর রহমান, ডা. সোহেল রহমান, ডা. মাইনুল হাসান, ডা. জাহিদুর রহমান, ডা. ইমামুল মুনতাসীর, ডা. হোসনে আরা পারভীন ও জিনিভা তাসনিম।

সৌহার্দ্য, সহমর্মিতা ও পেশাগত সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল, নতুন আক্রান্ত ২১৩২
হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল, নতুন আক্রান্ত ২১৩২
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু