• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মিনা-মুজদালিফায় বাড়ছে তাপমাত্রা, হজযাত্রীদের জন্য সতর্কবার্তা রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না: স্থানীয় সরকারমন্ত্রী ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ১৬ প্রাণহানি চার মাসে ধর্ষণসহ শিশু নির্যাতনের ৭৩ ঘটনায় মামলা হয়নি হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে? চাঁন-তারা জামে মসজিদের জানাজার ঘর উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক ২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস

হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল, নতুন আক্রান্ত ২১৩২

   ২৩ মে ২০২৬, ০৫:০৬ পি.এম.
ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১২ জনে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৩২ শিশু।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে হাম উপসর্গে ১২ ও নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম এবং উপসর্গ নিয়ে ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৬ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪২৬ শিশু। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৪৯৪ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬২ হাজার ৫৬০ শিশু।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২১৪ শিশুর ও আক্রান্ত ৩৫ হাজার ৫১৩ শিশু।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস : ডব্লিউএইচও
ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস : ডব্লিউএইচও
কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন
কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন
হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু