• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ মে ২০২৬, ০২:৩৯ এ.এম.
তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ২০ দিন পর ফেসবুক লাইভে এসে বিজেপি, নির্বাচন কমিশন ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। রোববার (২৪ মে) আরও একটি আসনে জয় পায় বিজেপি। একই দিনে ফেসবুক লাইভে এসে নির্বাচনের ফলাফল, দলীয় পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন মমতা।

নির্বাচনের ফল প্রকাশের পর একটি সংবাদ সম্মেলন ছাড়া এতদিন জনসমক্ষে দেখা যায়নি তাকে। এবার তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।

মমতার দাবি, তৃণমূল কংগ্রেসের ২২০ থেকে ২৩০টি আসনে জয় পাওয়ার কথা ছিল, কিন্তু ফল পাল্টে দেওয়া হয়েছে।

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘এটা কি সত্যি নির্বাচন হয়েছে, নাকি প্রহসন হয়েছে? জাতীয় নির্বাচন কমিশন ডেটা হ্যাকিং করেছে। আমাদের কাছে এমন তথ্য আছে।’

তিনি আরও অভিযোগ করেন, তাকে ও তার নির্বাচনী এজেন্টদের বিভিন্ন জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। অনেক জয়ের আসনও হাতছাড়া করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মমতা বলেন, ‘অন্তত ১৫০টি আসনে ফল উল্টে দেওয়া হয়েছে। মানুষের কোনো দোষ নেই। এভাবে কোনো রাজ্য চলতে পারে না।’

তিনি আরও বলেন, অনেকে বর্তমানে ভয়ের মধ্যে রয়েছেন। কেউ চাকরি নিয়ে, কেউ ব্যবসা নিয়ে উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তৃণমূল প্রধান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের