• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক    ২৫ মে ২০২৬, ১১:২১ এ.এম.
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের আগে ইন্টার মিয়ামির শেষ ম্যাচেই শঙ্কা তৈরি হয়েছে লিওনেল মেসিকে ঘিরে। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ৭৩ মিনিটে মাঠ ছাড়েন আর্জেন্টাইন তারকা। এরপর সরাসরি ড্রেসিংরুমে চলে যেতে দেখা যায় তাকে। ম্যাচ চলাকালে বাম পায়ে অস্বস্তি অনুভব করছিলেন তিনি।

মেসির এমন অবস্থায় মাঠ ছাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। ম্যাচের ৬৯ মিনিটে আক্রমণে এগিয়ে গিয়ে হঠাৎ থেমে যান তিনি। পরে সতীর্থদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর কোচিং স্টাফ তাকে বদলি করে মাঠে নামায় মাতেও সিলভেত্তিকে।

ম্যাচ শেষে ইন্টার মিয়ামির কোচ গুইল্লের্মো হোয়োস জানান, মেসির অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তিনি বলেন, “আমরা এখনো নিশ্চিত কিছু জানি না। খুব দ্রুত বিষয়টি পরিষ্কার হবে। সে কিছুটা ক্লান্ত ছিল।”

কোচ আরও বলেন, “মাঠের অবস্থা ভারি ছিল। কোনো সন্দেহ থাকলে ঝুঁকি নেওয়ার সুযোগ নেই।”

বিশ্বকাপের আগে এটি ছিল ইন্টার মিয়ামির শেষ ম্যাচ। এরপর লিগ বিরতিতে যাচ্ছে। মেসির আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলবে দলটি। তবে তার ফিটনেস নিয়ে এখন কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সাধারণত মেসিকে খুব কমই বদলি করা হয়। চলতি মৌসুমে মেজর লিগ সকারে খেলা ১৩ ম্যাচের সবগুলোতেই পূর্ণ ৯০ মিনিট খেলেছেন তিনি। এছাড়া কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের দুই ম্যাচেও পুরো সময় মাঠে ছিলেন।

জাতীয় দলের হয়ে মার্চ মাসের প্রস্তুতি ম্যাচগুলোতেও দীর্ঘ সময় খেলেছেন মেসি। শুধু একটি ম্যাচে হাফটাইমে তাকে বদলি করা হয়েছিল। টানা ব্যস্ত সূচির মধ্যে নিয়মিত পুরো সময় মাঠে থাকায় সাম্প্রতিক এই অস্বস্তি বিশ্বকাপের আগে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।

এদিকে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটি ছিল গোলবন্যার। রোমাঞ্চকর ম্যাচে মোট ১০ গোল হয়। শেষ পর্যন্ত ৬-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। তবে ম্যাচের ফলের চেয়ে এখন বেশি আলোচনায় মেসির শারীরিক অবস্থা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড