• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পশ্চিমবঙ্গে শুভেন্দুর নতুন আইন, ৯ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ মে ২০২৬, ০৬:৩৮ পি.এম.
ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একাধিক জেলায় ‘হোল্ডিং সেন্টার’ চালু করা হয়েছে। এর অংশ হিসেবে মালদা জেলার ইংরেজবাজারে একটি হোল্ডিং সেন্টারে ৯ বাংলাদেশিকে আটক রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২৫ মে) এবিপি আনন্দ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আটকদের মধ্যে ৩ জন নারী এবং ৬ জন নাবালক-নাবালিকা রয়েছে। তাদের গাজোল এলাকা থেকে আটক করে হোল্ডিং সেন্টারে আনা হয়েছে বলে জানা গেছে।

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করতে নির্দেশনা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আটক বিদেশি নাগরিক এবং দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশিদের রাখার জন্য প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীও নির্বাচনি প্রচারণায় অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানের কথা একাধিকবার উল্লেখ করেছেন।

এ বিষয়ে মালদার বিজেপি সাংসদ খাগেন মুর্মু বলেন, যারা ভারতের নাগরিক নন, তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। তিনি দাবি করেন, রাজ্যকে নিরাপদ রাখতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি।

এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই অনুপ্রবেশের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট’ নীতির মাধ্যমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দেওয়া হবে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের