• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদের দিন গলায় কোরবানির মাংস আটকে মাদরাসাছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি    ২৯ মে ২০২৬, ০৯:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঈদের দিন খাবার খাওয়ার সময় গলায় কোরবানির মাংস আটকে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। পবিত্র ঈদুল আজহার আনন্দের মধ্যে এমন আকস্মিক ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঐ উপজেলার লোকনাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত  আঁখিতারা খাতুন ওরফে আঁখি লোকনাথপুর গ্রামের আব্দুল্লাহ হকের মেয়ে। সে স্থানীয় ডিএস দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ঈদের আমেজে সবার সঙ্গে বসে দুপুরের খাবার খাচ্ছিল আঁখি। এ সময় অসাবধানতাবশত হঠাৎ একটি মাংসের টুকরো তার গলায় আটকে যায়। মুহূর্তেই সে প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে পরিবারের সদস্যরা তাকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শত চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

স্থানীয়রা জানায়, আঁখি অত্যন্ত প্রাণবন্ত ও মেধাবী একজন ছাত্রী ছিল। ঈদের খুশির মাঝে এমন অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক মৃত্যুতে মুহূর্তেই উৎসবের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। ঘটনার পর থেকে স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল ও লোকনাথপুর গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরাও এই অবুঝ শিশুর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ওআইএসএস স্থাপন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ওআইএসএস স্থাপন
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট
পুশইন ও চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
পুশইন ও চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি