• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বৃষ্টিতে ১০০ কিলোমিটার বেগে যাচ্ছিল বাইক, মুহূর্তেই ৩ বন্ধুর করুণ পরিণতি

বগুড়া প্রতিনিধি    ২৯ মে ২০২৬, ১০:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালুতে দুটি মোটরবাইকের সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম, চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব ও  সুরুজের ছেলে প্রেম।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় হালকা বৃষ্টির মধ্যে নওগাঁ থেকে তিন বন্ধু একটি বাইকে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন। বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী আরেকটি বাইকের সঙ্গে তাদের বাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধু নিহত হয়। এ সময় অপর বাইকের দুই আরোহী আহত হন।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিন বন্ধুকে বহনকারী বাইকটির গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারের ওপরে। বাইকের সাইলেন্সার পাইপ মডিফাই করায় বিকট শব্দ হচ্ছিল। বৃষ্টির মধ্যে এঁকেবেঁকে দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অন্য বাইকের সঙ্গে সংঘর্ষ হয়।

বীরকেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম উদ্দীন বলেন, দুই বাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব বলেন, দুর্ঘটনায় নিহত তিন যুবকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন
কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ওআইএসএস স্থাপন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ওআইএসএস স্থাপন
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট