• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু

নিজস্ব প্রতিবেদক    ৩০ মে ২০২৬, ০৯:৩৩ এ.এম.
প্রতীকী ছবি

তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। হজ পালন শেষে এবার দেশে ফিরতে শুরু করছেন বাংলাদেশি হাজিরা। শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা। সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হবে হাজিদের দেশে ফেরার যাত্রা। প্রথম দিনে ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন।

এর আগে গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া এবং ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এছাড়া হজযাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে কোনো ধরনের সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আপনার হজ কবুল হয়েছে কি না বুঝবেন যেভাবে
আপনার হজ কবুল হয়েছে কি না বুঝবেন যেভাবে
আগামী বছর আবার ঈদ হবে যেদিন
আগামী বছর আবার ঈদ হবে যেদিন
বাংলাদেশে কোরবানির পশু হিসেবে গরু কেন সবচেয়ে জনপ্রিয়?
বাংলাদেশে কোরবানির পশু হিসেবে গরু কেন সবচেয়ে জনপ্রিয়?