• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৩০ মে ২০২৬, ০৬:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

ইতিবাচক পরিবর্তন আনতে সমাজের সচ্ছল মানুষদের অসচ্ছল ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমাজের সামর্থ্যবান মানুষ যদি আশপাশের অসচ্ছল মানুষকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হতে সহযোগিতা করেন, তবে তা দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (৩০ মে) ঢাকা ধোলাইখালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এ কর্মসূচির আয়োজন করেন।

সমাজের সচ্ছল মানুষের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যার যার সামর্থ্য অনুযায়ী অসচ্ছল ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা করা উচিত, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। সচ্ছল ব্যক্তিরা যদি তাঁদের পার্শ্ববর্তী একজন অসচ্ছল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সহযোগিতা করেন, তাহলে দেশের উপকার হবে এবং রাষ্ট্র গঠনের কাজে অবদান রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছেন কীভাবে রাষ্ট্র গঠন করতে হয় এবং দেশকে এগিয়ে নিতে হয়। তিনি মানুষকে কঠোর পরিশ্রমের শিক্ষা দিয়েছেন।

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এভাবেই একদিন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ৪৫তম শাহাদাত বার্ষিকীতে এটি হোক আমাদের শপথ। এটিই হোক আমাদের প্রতিজ্ঞা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ছোট ভাই  ইশফাক হোসেন প্রমুখ।

ভিওডি বাংলা/এএইচ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড়
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড়
টানা ছুটি শেষে অফিস খুলছে সোমবার
টানা ছুটি শেষে অফিস খুলছে সোমবার
জিয়াউর রহমানের রুপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে : ড. মঈন খান
জিয়াউর রহমানের রুপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে : ড. মঈন খান