• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্তমান সরকার একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে: প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত

পিএসজির শিরোপা উদযাপনে সহিংসতা, আটক ৪৫

   ৩১ মে ২০২৬, ১২:৫৪ পি.এম.
ছবি : সংগৃহীত

আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে পিএসজি। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ফাইনাল জেতার আনন্দ ছড়িয়ে পড়ে প্যারিসের পথে-প্রান্তরে।

তবে সেই আনন্দ ও উদযাপন ছাড়িয়ে যায় মাত্রা। দ্বিতীয় শিরোপার উদযাপনকে ঘিরে শনিবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৫ জনকে আটক করেছে।

রাত নামার পর হাজারো সমর্থক শঁজেলিজে এলাকায় জড়ো হন। অনেকে ফ্লেয়ার জ্বালিয়ে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ করে দেয়। প্রায় হাজার বিশেক মানুষ রাস্তায় জড়ো হয় বলে জানায় পুলিশ।

তবে কিছু ছোট দল উদযাপনের পরিস্থিতি অশান্ত করে তোলে। বিভিন্ন এলাকায় দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি পুলিশ স্টেশন দখলের চেষ্টা করলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ১০টার মধ্যে ৪৫ জনকে আটক করা হয়। এ সময় এক পুলিশ সদস্য আহত হন।

শহরের রিং রোডও কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে, পরে পুলিশ তা সরিয়ে দেয়। এছাড়া একটি বেকারি ও একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বছরও পিএসজির শিরোপা উদযাপনের সময় ফ্রান্সজুড়ে ৫০০-এর বেশি গ্রেপ্তার হয়েছিল।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা, জানা গেল সূচি
বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা, জানা গেল সূচি
বিশ্বকাপে আম্পায়ার বাংলাদেশের জেসি
বিশ্বকাপে আম্পায়ার বাংলাদেশের জেসি
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা