• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রস্তুতি ম্যাচে পানামার জালে ৬ গোল ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক    ১ জুন ২০২৬, ০৬:০০ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে মাঠে নেমে বড় জয় পেয়েছে ব্রাজিল। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়েছে সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে খেলার ধারার বিপরীতে সমতায় ফেরে পানামা। মাইকেল মুরিলোর নেওয়া একটি ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-১ সমতা ফেরে।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো দুর্দান্ত এক গোলে আবারও দলকে এগিয়ে দেন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর রূপ নেয় ব্রাজিল। পানামার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। পরে লুকাস পাকেতার শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান আরও বাড়ে।

ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে গোল করেন ইগর থিয়াগো। এরপর প্রতিপক্ষের বক্সে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ব্রাজিলের ষষ্ঠ গোলটি করেন ডিফেন্ডার দানিলো।

পুরো ম্যাচে চাপে থাকা পানামা অবশ্য শেষ দিকে হার্ভের দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে দ্বিতীয় গোল পায়। তবে তাতে হারের ব্যবধানই শুধু কমে।

পুরো ম্যাচে পাসিং, আক্রমণ গঠন ও সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে ছিল ব্রাজিল। বিশ্বকাপের আগে এই ম্যাচে নিজেদের শক্তি ও কৌশল যাচাইয়ের পাশাপাশি প্রায় পুরো দলকেই মাঠে নামানোর সুযোগ পান ব্রাজিলের কোচ।

পানামার বিপক্ষে বড় জয়ের পর আগামী ৭ জুন মিশরের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে : ভূমিমন্ত্রী
রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে : ভূমিমন্ত্রী
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ
বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা, জানা গেল সূচি
বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা, জানা গেল সূচি