• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অপপ্রচার চলছে: তাসনিম জারা

ভিওডি বাংলা ডেস্ক    ১ জুন ২০২৬, ০৬:১১ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন। নির্বাচনের পর তিনি নিজের নির্বাচনী এলাকায় যাননি— এমন অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন তিনি।

রোববার (৩১ মে) রাত ৯টা ২৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বক্তব্য দেন তাসনিম জারা।

পোস্টে তিনি লিখেছেন, ‘একদল সংঘবদ্ধভাবে মিথ্যা প্রচার করছেন যে নির্বাচনের পর আমি নাকি আমার নির্বাচনী এলাকায় পা রাখিনি। আমি ঢাকা-৯-এর কোন এলাকায় কখন যাই, তা ঢোল পিটিয়ে জানাই না। ছবিও সব সময় পোস্ট করি না।’

তিনি দাবি করেন, গত কয়েক মাসে এলাকার মানুষের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এলপিজি গ্যাসের উচ্চমূল্যের সময়ে সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সরকার নির্ধারিত দামে কয়েকশ পরিবারের কাছে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তাসনিম জারা আরও বলেন, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া, সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তাদের সমস্যার কথা শোনা, ইফতার ও তারাবিতে অংশ নেওয়ার মতো নানা কার্যক্রমে তিনি যুক্ত ছিলেন।

পোস্টে তিনি লেখেন, ‘নির্বাচনের পর ঢাকা-৯-এর সাত-আট লাখ মানুষের সবার সঙ্গে কি আমার দেখা হয়েছে? না। কিন্তু এর মধ্যে হাজার হাজার মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আর এটা আমি করে যাব।’

এ সময় তার বিরুদ্ধে পরিচালিত প্রচারণাকে ‘পুরোনো কৌশল’ উল্লেখ করে তিনি বলেন, বারবার একই মিথ্যা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে সেটিকে সত্য হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

পোস্টের সঙ্গে নিজের বিভিন্ন কার্যক্রমের কয়েকটি ছবিও প্রকাশ করেন তাসনিম জারা।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাইরাল সেই শিক্ষিকাকে ক্রীড়া প্রতিমন্ত্রীর ফোন
ভাইরাল সেই শিক্ষিকাকে ক্রীড়া প্রতিমন্ত্রীর ফোন
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
মতিঝিলের অফিস সরিয়ে নিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি
মতিঝিলের অফিস সরিয়ে নিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি