• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীর প্রশংসা করে যে আহ্বান জানালেন সারজিস আলম

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ মে ২০২৬, ১২:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমে আকস্মিক পরিদর্শনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একইসঙ্গে চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা ও দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার নিয়ে সরেজমিনে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রিক অবস্থা দেখতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। এ সময় বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার চিত্র সামনে এলে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সারজিস আলম লিখেছেন, “প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী তারা সবাই শাস্তি না পেলেও এই উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ।”

একই পোস্টে তিনি আরও বলেন, “একইভাবে চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক-ব্যবসাসহ দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের প্রজেক্টগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে অভিজ্ঞতা গ্রহণের আহ্বান করছি।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না : মির্জা ফখরুল
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না : মির্জা ফখরুল
জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির পরামর্শ
কাল ৪৫তম শাহাদাত বার্ষিকী জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির পরামর্শ
ঈদ শুভেচ্ছা : সামাজিক যোগাযোগমাধ্যমে সরব প্রধানমন্ত্রীর সহকর্মীরা
ঈদ শুভেচ্ছা : সামাজিক যোগাযোগমাধ্যমে সরব প্রধানমন্ত্রীর সহকর্মীরা