• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ১০:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেশি থাকায় জনজীবনে গরমের অস্বস্তি বেড়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর নেই। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে দিনের বেশ কিছু সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

সোমবার (১ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে, ফলে গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ, যা ভ্যাপসা গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা