• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাকাসহ ৩৪ জেলায় তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০১:৪৭ পি.এম.
তীব্র গরমে রাজধানীতে ছাতা নিয়ে চলাচল করছেন পথচারীরা। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবনে বাড়ছে ভোগান্তি। রাজধানী ঢাকাসহ দেশের ৩৪টি জেলার ওপর দিয়ে বর্তমানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেলে গরমের তীব্রতা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১ জুন) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, দেশের বিভিন্ন জেলায় চলমান তাপপ্রবাহের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। তবে ধীরে ধীরে এর বিস্তার কমতে শুরু করবে। আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, বর্তমানে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম। তবে আগামী ৩ জুনের পর থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চল ও উপকূলীয় এলাকায় মৌসুমি বায়ুর প্রভাব আরও সক্রিয় হলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, যেখানে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় আর্দ্রতার প্রভাব ও তাপপ্রবাহের কারণে গরম আরও বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা