• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৪:২৫ পি.এম.
সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদে। ছবি: সংগৃহীত

প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন। প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে গত বছরের ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

অসুস্থ অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও চিকিৎসকরা সে সময় বিষয়টি নাকচ করেন এবং তার চিকিৎসা অব্যাহত থাকার কথা জানান।

দেশের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকা তোফায়েল আহমেদ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের সাবেক সভাপতিকে এসএসএফের ধাক্কা
ছাত্রদলের সাবেক সভাপতিকে এসএসএফের ধাক্কা
শিশু রামিসার বাবাকে হাসপাতালে দেখতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
শিশু রামিসার বাবাকে হাসপাতালে দেখতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে ইসলামী আন্দোলনের ক্ষোভ, সামর্থ্য বিবেচনার আহ্বান
জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে ইসলামী আন্দোলনের ক্ষোভ, সামর্থ্য বিবেচনার আহ্বান