{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক বিশ্ববিদ্যালয়কে আরো বাস্তবমুখী জ্ঞান বিতরণ করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান রুমনের

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৫:০৫ পি.এম.
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: ভিওডি বাংলা

গণমাধ্যমগুলো এখন সম্পূর্ণ স্বাধীন। কিন্তু অনেকেই সেই স্বাধীনতার অপব্যবহার করছে। যাচাই বাছাই ছাড়াই অতিরিক্ত ভিউওয়ের লোভে পড়ে অনেক গণমাধ্যমই পেশাদারিত্ব নষ্টের প্রতিযোগিতায় নেমেছে। এই ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধ করে শতভাগ পেশাদারিত্ব বজায় রাখার জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস ইউং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।  

এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার অনেক বেশি মিডিয়া বান্ধব এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আপনারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারছেন। আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে পর্নগঠনের যুদ্ধে তার নিরলস প্রচেষ্টার কথাও তুলে ধরছেন। আমরা আশা করবো সরকারের এই আন্তরিকতা আপনারা তুলে ধরবেন। মানুষও যাতে ভালো কাজে আগ্রহী হয়।’

কিছু সংবাদ মাধ্যমের অপেশাদারী আচরণ উল্লেখ করে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘ কিছু কিছু মেইনস্ট্রিম মিডিয়ায় এবং বিশেষ করে তাদের অনলাইনে মনগড়া ও উদ্দেশ্যপ্রনোদিত কিছু ফটোকার্ড ও রিপোর্ট করা হচ্ছে। এ বিষয়ে আপনাদের কাছে অনুরোধ যাচাই বাছাই না করে কোন রিপোর্ট না করার। রিলসের নামে খন্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার হচ্ছে। ফলে কখনো কখনো ভুল বার্তা যায়। সমাজে বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়। এ বিষয়গুলো আমাদের নজরে আসে নানাভাবে। তাই আপনাদের প্রতি আহ্বান সরকারের ভালো কাজের সঙ্গী হোন।’

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, নিয়মিত তদারকি এবং জনকল্যাণমুখী উদ্যোগ দেশের উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার একই নিষ্ঠা ও অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বলেন, আশা করি, আপনাদের সবার ঈদ আনন্দময় ও শান্তিপূর্ণভাবে কেটেছে। আনন্দের  আরেকটা বড় কারণ দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ঈ্দুল আজহা উদযাপন করেছেন। তবে এবারের ঈদের আনন্দের মাঝেও আমাদের মনে ছিল এক ধরনের শূন্যতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে নানা ঈদ স্মৃতি আমাদের মনে পড়েছে। 

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য তিনি সংবাদিকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন, সারা দেশের মানুষ ঈদের আনন্দে ছুটি কাটাচ্ছিলেন যখন, তখনো কাজ করে যাচ্ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি কিন্তু ছুটি কাটাননি। উনার টিমের সঙ্গে যারা আছেন তারাও মানে আমরাও কিন্তু ঈদে ছুটির দিনগুলো এমনকি ঈদের দিনেও কাজ করেছি। সেসব নিশ্চয়ই আপনারা দেখে এসেছেন। লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ঈদের পরের দিন নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়িয়েছেন পুরো ঢাকা। ঘুরে ঘুরে দেখেছেন কুরবারনীর বর্জ্য কোথায় কি অবস্থা? কোথায় পরিষ্কার  হয়েছে, কোথায় হয়নি। কোথায় কারো গাফিলতি হয়েছে কিনা? যেখানে অব্যবস্থাপনা পেয়েছেন, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং গাফিলতির সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থাও নিয়েছেন।’  

প্রধানমন্ত্রীর এই অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘আমরা জনগণের সেবায় প্রতিদিনই এভাবে কাজ রাত দিন এক করে কাজ করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিনই প্রায় ১২/১৩ ঘণ্টা করে এমনকি মাঝে মাঝেই ১৬ ঘন্টাও কাজ করে যাচ্ছেন। এত পরিশ্রম কিন্তু আপনাদের জন্যই এবং দেশবাসীর জন্যই করে যাচ্ছেন। দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে । সরকার আন্তুরিক দেশে সুশাসন নিশ্চিত করতে, সরকার আন্তুরিক মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে এই জন্য। সরকার প্রধানের সাথে যারা আছেন তারাও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এগুলো নিশ্চয়ই আপনারা দেখছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহাদী আমিন, প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার এস এম মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)  প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবকে এম নাজমুল হক ও শাহারিয়ার পামির।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৭৩
প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদপত্রের কালো আইন সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রীর নির্দেশ ঢাকার আরও ৫০ স্পটে বসছে অটোমেটিক ট্রাফিক লাইট