• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিবেদক    ২ জুন ২০২৬, ০৩:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও নারী-পুরুষসহ ২০ জন আহত হয়েছে। সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার ঘাঘরকান্দা- বেপারীপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত ওহাব গাজী(৬০), জালাল গাজী (৪৫), খলিল গাজী (৪৮), আরিফুল গাজী (৩০) জলিল গাজী (৪৬) ছনিয়া খানম (১৯), মাজেদা বেগম (৪৫), হান্নান বরকতউল্লাহ (৫৫), মুকুল মুন্সী (৪৮), অলি বরকতউল্লাহ (৩৫), তাওসীন বরকতউল্লাহ, হানিফ শেখ (৪৫), হাবিব মুন্সী (৪২), জাহিদুল বরকতউল্লাহ (৩৮) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদক বিরোধী কমিটির সদস্যরা ব্যাটারী চুরির অভিযোগে উপজেলার কাঠিগা গ্রামের মোরসালিন মিয়া, চিতশী গ্রামের রাসেল দাড়িয়া ও ঘাঘরকান্দা গ্রামের আব্দুল্লাহ দাড়িয়াকে আটক করে বেপারীপাড়া গ্রামের মাদক বিরোধী কমিটির কার্যালয়ে আটকে রাখে।

এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে কাঠিগা ও চিতশী গ্রামের লোকজন এসে মাদক বিরোধী কমিটির কার্যালয় ভাঙচুর করে ৩ চোরকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদক বিরোধী কমিটির সাধারণ সম্পাদক জসিম মোল্লা বলেন, আমাদের বেপারীপাড়া গ্রামের এক ব্যক্তির গাড়ি থেকে মোরসালিন, রাসেল ও আব্দুলাহ এই ৩জন মিলে ব্যাটারী চুরি করে বিক্রি করে দেয়। এ খবর জানার পরে আমরা এই ৩ চোরকে আটক করে আমাদের কার্যালয়ে রেখে পুলিশকে খবর দেই।

পরবর্তীতে কাঠিগা-চিতশীর লোকজন এসে আমাদের উপর হামলা ও মারধর করে কার্যালয় এবং ঘরবাড়ি ভাঙচুর করে ওই ৩জনকে ছিনিয়ে নিয়ে যায়।

কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
নড়াইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
আ. লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি, ২০২৪ সালেও পালিয়েছে: মঈন খান
আ. লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি, ২০২৪ সালেও পালিয়েছে: মঈন খান
আজমেরী ওসমান অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া
আজমেরী ওসমান অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া