• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নেত্রকোনায় নারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক    ২ জুন ২০২৬, ০৫:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

নেত্রকোণা পৌর শহরের উত্তর কাটলী এলাকায় সুদে টাকা চেয়ে না পেয়ে আব্দুর রশিদ নামে এক মাদকাসক্ত যুবক মনোয়ারা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় নিহতের স্বামী আবু চাঁন ও তার ছেলে মুন্নাকেও কুপিয়ে আহত করেছে।

সোমবার (১ জুন) নেত্রকোণা পৌর শহরের উত্তর কাটলী এলাকায় এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কাটলী এলাকার বাসিন্দা আব্দুর রশিদ (৩০) সোমবার রাতে নিহত মনোয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য সুদে টাকা দাবি করে টাকা না দেওয়ায় একপর্যায়ে  ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে মনোয়ারা বেগমকে হত্যা করে। এসময় তার ছেলে-স্বামী বাধা দিলে তাদেরকেও কুপিয়ে জখম করে রশিদ।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের চিকিৎসা দেন। পরে মুন্নার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত আব্দুর রশিদকে আটক করে থানায় নিয়ে আসে এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলেন জানান।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
নড়াইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
আ. লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি, ২০২৪ সালেও পালিয়েছে: মঈন খান
আ. লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি, ২০২৪ সালেও পালিয়েছে: মঈন খান
আজমেরী ওসমান অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া
আজমেরী ওসমান অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া