• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপদাহ অব্যাহত

কুড়িগ্রাম প্রতিনিধি    ৪ জুন ২০২৬, ০৭:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টানা ৭দিন কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু তাপদাহ অব্যাহত রয়েছে। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। 

বৃহষ্পতিবার (৪ জুন) কুড়িগ্রাম ও তার আশে পাশে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গরমের কারণে শিশু ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে কুড়িগ্রাম ডায়রিয়া বিভাগে ১২জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

গতকালও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় এক কৃষক বজ্রপাতে মারা গেছে। নাগেশ্বরী  উপজেলায় দুটি গরু ব্রজপাতে মারা গেছে।  কুড়িগ্রাম ও তার আশে পাশের এলাকায় গত ৭ দিনে এ অঞ্চলের তাপমাত্রা ৩৫ দশমিক ৫ থেকে ৩৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াসে তাপমাত্রা উঠানামা স্থানীয় আবহাওয়া অফিস বলছে এই তাপদাহ আরও দুই থেকে তিন দিন থাকতে পারে  তাপদাহের কারণে মানুষ হাপিয়ে উঠছে হাসফাস করছে।

অধিকাংশ শহরবাসী বলছে তাদের স্বাভাবিক কাজ কম করতে পারছে না।ছিন্নমুল মানুষরা বলছে তারা সকালেই কাজের সন্ধানে বের হয়ে পড়েন। কিনতু তীব্র গরমের কারণে কাজ করতে পারে না। দুপুরের দিকে শহর একদম ফাকা হয়ে যায়।পথচারীরা চলাচল করতে চায় না। হাসপাতাল ও ক্লিনিক গুলোতে ডায়রিয়া,জর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। 

ভিওডি বাংলা/মো. এরশাদুল হক/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগ থাকলেও ফের ফেনী পৌরসভায় আজিজুল হক
দুর্নীতির অভিযোগ থাকলেও ফের ফেনী পৌরসভায় আজিজুল হক
এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় যা ঘটলো
এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় যা ঘটলো
যশোরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন
যশোরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন