• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

তাপপ্রবাহের মধ্যে ঢাকায় স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক    ৫ জুন ২০২৬, ০৪:২৮ এ.এম.
পুরনো ছবি। সংগৃহীত

দীর্ঘ তাপপ্রবাহের পর রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত পোনে ১২টার দিকে শুরু হওয়া এ বৃষ্টিতে দিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।

রাজধানীর শান্তিনগর, কাকরাইল, মতিঝিল, মালিবাগ, পান্থপথ, কলাবাগান ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও তাতে তাপমাত্রা কিছুটা কমে এসেছে। অনেক এলাকায় বজ্রধ্বনিও শোনা গেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, জুন মাসে তাপপ্রবাহের পাশাপাশি ধীরে ধীরে মৌসুমী বায়ু দেশের সীমান্তে প্রবেশ করবে। এর মধ্য দিয়ে শুরু হবে বর্ষাকালের আনুষ্ঠানিক যাত্রা।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন
মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন
জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক ১৩
জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক ১৩
তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেপ্তার
তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেপ্তার