• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হিজবুল্লাহর হামলায় ট্যাংক ধ্বংস, ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জুন ২০২৬, ১০:০১ এ.এম.
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় একটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস হয়েছে। এ ঘটনায় একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ, যা অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, নিহত কর্মকর্তা ২১ বছর বয়সী ক্যাপ্টেন ইতান শমুয়েল লেমবার্গ। তিনি ইসরায়েলি বাহিনীর ৭ম সাঁজোয়া ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি মিশমার হাশিভা এলাকায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে হিজবুল্লাহর এক সদস্য লেবাননে অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ট্যাংকটি ক্ষতিগ্রস্ত হয় এবং ক্যাপ্টেন লেমবার্গ নিহত হন।

হামলার পরপরই ইসরায়েলি বাহিনী বিমান ও গোলন্দাজ হামলা চালিয়ে ওই এলাকার হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানে।

এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন একদিন আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতির একটি প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, হিজবুল্লাহ হামলা বন্ধ করবে এবং দক্ষিণ লেবাননের নির্দিষ্ট এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। ওই এলাকায় হিজবুল্লাহর যোদ্ধা ও ইসরায়েলি সেনা—কোনো পক্ষই অবস্থান করবে না।

তবে হিজবুল্লাহ প্রস্তাবটি প্রত্যাখ্যান করায় যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে ইসরায়েলও সামরিক অভিযান অব্যাহত রেখেছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় সীমান্ত পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের