• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

প্রেম থেকে বিষণ্নতা, যুবকের করুণ পরিণতি

নড়াইল প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৩:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত যুবকের নাম মোঃ সিয়াম শেখ (১৯)। তিনি দক্ষিণ যোগানিয়া গ্রামের বাসিন্দা এবং মো. বাবুল শেখের ছেলে।

পরিবার  সূত্রে জানা যায়, সকালে তার পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিয়ামের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণে সৃষ্ট মানসিক বিষণ্নতার জেরে সিয়াম আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভিওডি বাংলা/মাহফুজুর রহমান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ