• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

মাদারীপুরে বাসচাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি    ৬ জুন ২০২৬, ০৩:৪৯ এ.এম.
কালকিনি থানা। ছবি-সংগৃহীত

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় আয়শা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। 

শুক্রবার (৫ জুন) বিকেলে কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা ওই এলাকার ইতালি প্রবাসী আবুল ঘরামির মেয়ে।

পুলিশ জানায়, আয়শা তার দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভূরঘাটা বাজারে এসেছিল। এ সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে আয়শাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে দুইপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উপজেলা প্রশাসন ও পুলিশ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে এমন খবরে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
খুলনায় গ্রেনেড বাবুর দুই সহযোগীসহ গ্রেপ্তার ৫৯
খুলনায় গ্রেনেড বাবুর দুই সহযোগীসহ গ্রেপ্তার ৫৯
ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী
ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী