• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রংপুরে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩

  রংপুর প্রতিনিধি
প্রকাশ:  ৬ জুন ২০২৬, ১১:০৫ এ.এম.
শেয়ার করুন 0
রংপুরে বাসের টিকিট কালোবাজারির অভিযোগে আটক তিন ব্যক্তি। ছবি: ভিওডি বাংলা
রংপুরে বাসের টিকিট কালোবাজারির অভিযোগে আটক তিন ব্যক্তি। ছবি: ভিওডি বাংলা

রংপুরে বাসের টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) রংপুর মহানগরীর মডার্ন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাজহাট থানা পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে জানানো হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনা ও তত্ত্বাবধানে জনসাধারণের ভোগান্তি কমানো এবং টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কবির মিয়া (৪৩), এনামুল (৩২) এবং টিটল (৫০)। তাদের বিরুদ্ধে ঢাকা-গামী বাসের টিকিট সংগ্রহ করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বাসের টিকিট সংগ্রহ করে অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এর মাধ্যমে সাধারণ যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছিল।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরএমপির কর্মকর্তারা বলেন, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড, বিশেষ করে পরিবহন খাতে টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাকৃবিতে জাইকার অর্থায়নে ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ উদ্বোধন
ছবি: ভিওডি বাংলা
‘শেষমেশ বাড়িভিটাটাও তিস্তায় গেল, এখন মাথা গোঁজার ঠাঁই চাই’
ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জ সদর থানায় অগুন