• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জনগণকে স্বাবলম্বী করাই বাজেটের লক্ষ্য: চিফ হুইপ

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ৭ জুন ২০২৬, ০৪:১৮ এ.এম.
শেয়ার করুন 0
সাংবাদিকদের ব্রিফিংয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। ছবি: সংগৃহীত
সাংবাদিকদের ব্রিফিংয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। সাধারণ জনগণকে স্বাবলম্বী করতে একটি স্বস্তিদায়ক বাজেট প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও মো. আখতারুজ্জামান মিয়াও উপস্থিত ছিলেন।

আসন্ন বাজেট অধিবেশন সম্পর্কে চিফ হুইপ বলেন, সংসদে বিস্তারিত আলোচনা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই বাজেট পাস করা হবে। সীমিত সম্পদের মধ্যেও জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি জানান, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ে নজরদারি জোরদার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার অব্যাহত রাখা এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

চিফ হুইপ বলেন, বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করা হয়েছে। শিক্ষা খাতে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গুসহ মৌসুমি রোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ, নতুন হাসপাতাল স্থাপন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চলমান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

যোগাযোগ খাতের উন্নয়ন বিষয়ে তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন, পরিবহন টার্মিনাল নির্মাণ এবং বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিদ্যুৎ খাত নিয়ে চিফ হুইপ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধি সত্ত্বেও সরকার ভর্তুকি অব্যাহত রেখেছে। বিদ্যুতের মূল্য সমন্বয় করা হলেও ৬৬ শতাংশ গ্রাহকের ওপর এর কোনো প্রভাব পড়বে না এবং ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের মূল্য অপরিবর্তিত থাকবে।

আইন ও বিচার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করতে সরকার কাজ করছে। শিশু নির্যাতনসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, আলোচিত রামিসা হত্যা মামলার রায় রোববার ঘোষণা করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে চিফ হুইপ বলেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবার বাস্তব অবস্থা নিয়মিত তদারকির নির্দেশ দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সরকারি সেবায় কোনো ধরনের গাফিলতি দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানানো হয়েছে।

সংবিধান সংশোধন বিষয়ে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধনের নজির রয়েছে। সংবিধানের মৌলিক কাঠামো ও মৌলিক অধিকার অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় সংস্কার ও সময়োপযোগী পরিবর্তন সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিরোধী দলসহ সব রাজনৈতিক পক্ষ গঠনমূলক ভূমিকা পালন করবে এবং সংবিধান সংশোধন প্রক্রিয়ায় ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করবে।

সূত্র: বাসস

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি সংগৃহীত
পদত্যাগের দিন দুপুরে যে খাবার খেয়েছিলেন সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত
মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ছবি: ভিওডি বাংলা
জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী