• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাসযাত্রীদের প্রাণরক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যরা পুরস্কার পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ০৬:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার দিতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

দৌলতদিয়া ঘাটে আন্তরিক ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা, রামিসা হত্যাকান্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট প্রদান এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে অবদান রাখা পুলিশ সদস্যদের এই পুরস্কার দেওয়া হবে। 

এ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সোমবার (৮জুন) দুপুর ১টায় এক অনুষ্ঠানের আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত থেকে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দিবেন।

রোববার (৭জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের তথ্য উল্লেখ করে সংবাদ সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 

ভিওডি বাংলা/আরআর/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে ৯১ জেলেকে ফিরিয়ে আনলো বাংলাদেশ
ভারত থেকে ৯১ জেলেকে ফিরিয়ে আনলো বাংলাদেশ
সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব
সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব
আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী
আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী