• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

মেহেরপুর প্রতিনিধি    ৮ জুন ২০২৬, ১২:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

রোববার (৭ জুন) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে, সে পর্যন্ত বহাল থাকবেন। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলরের পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় সহসভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ইতিপূর্বে তিনি দীর্ঘদিন জিয়া পরিষদের সভাপতি, একবার শিক্ষক সমিতির সভাপতি এবং বিভাগীয় সভাপতিসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষকদের বকেয়া অবসর ভাতার জন্য ২০০০ কোটি টাকা থোক বরাদ্দ
শিক্ষকদের বকেয়া অবসর ভাতার জন্য ২০০০ কোটি টাকা থোক বরাদ্দ
ইংলিশ মিডিয়াম শিক্ষায় একক নীতিমালা আনছে সরকার: ববি হাজ্জাজ
ইংলিশ মিডিয়াম শিক্ষায় একক নীতিমালা আনছে সরকার: ববি হাজ্জাজ
প্রথম শিক্ষাবর্ষ থেকেই বাজেট পাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
প্রথম শিক্ষাবর্ষ থেকেই বাজেট পাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি