• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২৫ কোটি বৃক্ষরোপণ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ

নিজস্ব প্রতিবেদক    ৬ জুন ২০২৬, ১০:৫৩ এ.এম.
দীর্ঘ ছুটি শেষে আবারও শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

দীর্ঘ ছুটি শেষে আবারও চেনা ছন্দে ফিরছে দেশের শিক্ষাঙ্গন। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামীকাল রোববার (৭ জুন) থেকে দেশের সব স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হচ্ছে। দীর্ঘ ছুটি শেষে শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।

ছুটির কারণে কয়েকদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল নীরবতা। তবে ছুটি শেষে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে শ্রেণিকক্ষ, ক্যাম্পাস ও খেলার মাঠ। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট কর্মীরাও নিয়মিত কার্যক্রমে ফিরবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি কার্যকর হয়। এর আগে ২১ মে ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটির আমেজ শুরু হয়। পরবর্তীতে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পায়।

নির্ধারিত ছুটি শেষ হয়েছে গত ৪ জুন। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী ৭ জুন থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। সব মিলিয়ে সাধারণ শিক্ষা ধারার শিক্ষার্থীরা প্রায় ১৬ দিনের টানা ছুটি কাটিয়েছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের শিক্ষার্থীদের ছুটি আরও কিছুদিন অব্যাহত থাকবে। এসব প্রতিষ্ঠানে ২৪ মে শুরু হওয়া অবকাশ আগামী ১১ জুন পর্যন্ত চলবে। পরে সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

ফলে মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে ঢেলে সাজানো হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী
শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে ঢেলে সাজানো হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী
উৎসব ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন শিক্ষকরা
উৎসব ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন শিক্ষকরা
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা সেই বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা সেই বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ