• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বাংলাদেশ সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করলেন ট্রাভিস হেড

স্পোর্টস ডেস্ক    ৮ জুন ২০২৬, ০৪:২৮ পি.এম.
অস্ট্রেলিয়ার হার্ড-হিটার ব্যাটার ট্রেভিস হেড। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 

একদিকে দেশের ক্রিকেটাঙ্গনে বিসিবি নির্বাচন নিয়ে উত্তাপ। অন্যদিকে মিরপুরের হোম অব ক্রিকেটে চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করেই প্রথমে উইকেট পরিদর্শন করেন অস্ট্রেলিয়ার হেড কোচ, সহকারী কোচ, জেভিয়ার বার্টলেট ও অ্যালেক্স ক্যারি। 

পরে বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংয়ের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করেন তারা। দূর থেকে দেখেও বোঝা যাচ্ছিল, আসন্ন ওয়ানডে সিরিজের উইকেট কেমন হতে পারে, সেটিই ছিল আলোচনার মূল বিষয়।

সম্প্রতি ওয়ানডে ফরম্যাটে কিছুটা ছন্দহীন অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে সিরিজ হার তো আছেই, এর মধ্যে ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন হার্ড-হিটার ব্যাটার ট্রেভিস হেড। প্রথম ওয়ানডেতে নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকেও পাচ্ছে না দলটি।

অন্যদিকে ঘরের মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে না অজিরা। ঢাকার তীব্র গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জের পাশাপাশি তাদের ভাবাচ্ছে বাংলাদেশের স্পিন আক্রমণও।

প্রথম দিনের অনুশীলনে তাই স্পিন মোকাবিলায় আলাদা গুরুত্ব দেয় অস্ট্রেলিয়া। কুপার কনোলি, বেন ডারশুইস, মার্নাস লাবুশেন ও জশ ইংলিশসহ ব্যাটাররা দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন মূলত স্পিনারদের বিপক্ষে।

প্রথম ওয়ানডের আগে আরও একটি অনুশীলন সেশনের সুযোগ পাবে অস্ট্রেলিয়া। সেখানেই হয়তো তারা নিজেদের চূড়ান্ত পরিকল্পনা ঠিক করবে।

এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা শেষে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দলও। তবে তাদের প্রস্তুতিতে দেখা গেছে ভিন্নতা। যেখানে অস্ট্রেলিয়ার মূল মনোযোগ স্পিন মোকাবিলায়, সেখানে বাংলাদেশের জোর পেস বোলিংয়ে।

কোচিং স্টাফে এবার প্রথমবারের মতো পেস বোলিং কোচ হিসেবে কাজ করছেন তালহা জুবায়ের। শন টেইটের বিদায়ের পর তৈরি হওয়া শূন্যতা পূরণের দায়িত্ব পেয়েছেন তিনি।

যদিও প্রধান কোচ ফিল সিমন্স দলের সঙ্গে আছেন, তবে এদিন অনুশীলন তদারকি করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ পর্যন্ত জাতীয় দলের ডাগআউটে থাকার কথা থাকলেও তার দায়িত্ব এখন আরও বেড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।

টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতলেও ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেলে ইংল্যান্ডকে টপকে যাওয়ার সুযোগ তৈরি হবে টাইগারদের সামনে।

সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয় কি না, তার উত্তর মিলবে মিরপুরের ২২ গজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড