• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অবহেলা করলে চাকরি হারাতে হবে: ডিএসসিসি প্রশাসক বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ব পাওয়ার অর্থ শুধু পদে 'বসে' থাকা নয়: প্রশাসক আবদুস সালাম বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া

ইসরায়েলের বিরুদ্ধে ‘শিক্ষামূলক জবাব’ উল্লেখ করে হামল বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ৮ জুন ২০২৬, ০৭:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলাকে ‘শিক্ষামূলক জবাব’ হিসেবে উল্লেখ করে সামরিক অভিযান আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে নতুন করে আগ্রাসন চালানো হলে আরও কঠোর ও বিধ্বংসী প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

সোমবার (৮ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী জানায়, সাম্প্রতিক হামলা ছিল এমন একটি জবাব, যেখান থেকে ইসরায়েল ও তার মিত্রদের শিক্ষা নেওয়া উচিত। এ কারণে আপাতত সামরিক অভিযান সমাপ্ত ঘোষণা করা হচ্ছে।

তবে বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, যদি আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, বিশেষ করে দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালানো হয়, তাহলে ইরান আরও কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

এর আগে রোববার ইসরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের অভিজাত বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। তাদের দাবি, বৈরুতে ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

তবে কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলার পর উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

সূত্র: আল জাজিরা ও প্রেস টিভি

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে ভয়াবহ হামলার কারণ জানাল আইআরজিসি
ইসরায়েলে ভয়াবহ হামলার কারণ জানাল আইআরজিসি
এবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
এবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
ইসরায়েলের পাল্টা হামলা, ইরানের ৩ শহরে বিস্ফোরণ
ইসরায়েলের পাল্টা হামলা, ইরানের ৩ শহরে বিস্ফোরণ