• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দায়িত্ব পাওয়ার অর্থ শুধু পদে 'বসে' থাকা নয়: প্রশাসক আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৮ জুন ২০২৬, ০৯:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দায়িত্ব পাওয়ার অর্থ শুধু পদে বসে থাকা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের অনেক এলাকায় নাগরিক সেবা প্রত্যাশিত মানে পৌঁছায়নি, অনেক জায়গায় নাগরিকরা সিটি করপোরেশনের উপস্থিতি নিয়েও অনিশ্চয়তায় ছিলেন। এই অবস্থার পরিবর্তন জরুরি।

সোমবার (৮ জুন) রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ ও অঞ্চল-৫ এর আওতাধীন নাগরিক সেবা বিষয়ক গণশুনানিতে তিনি এ কথা বলেন। 

ডিএসসিসি প্রশাসক বলেন, বিএনপি ক্ষমতায় এলে অল্প সময়ের মধ্যেই জনগণের কল্যাণে বহু গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করা হয়েছে, যা স্বল্প সময়ে অন্য কারও পক্ষে করা সম্ভব নয়।

ভিওডি বাংলা/খতিব/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার ছয় থানায় গ্রেপ্তার ৫৬
ঢাকার ছয় থানায় গ্রেপ্তার ৫৬
যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
খিলক্ষেতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯
খিলক্ষেতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯