• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন নেতানিয়াহু

   ৯ জুন ২০২৬, ০২:৩৩ এ.এম.
বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি-সংগৃহীত

ইরানের ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর একই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইরানকে লক্ষ্য করে গোলাগুলি বন্ধ করেছে ইসরায়েল।

“এই মুহূর্ত থেকে, ইরানকে লক্ষ্য করে গোলাগুলি স্থগিত করা হলো। কারণ, আমরা তেহরানের সন্ত্রাসী সরকারকে আঘাত করার পর ইরান আমাদের লক্ষ্য করে আক্রমণ বন্ধ করেছে। যদি ইরানের সন্ত্রাসী সরকার ফের আমাদের হামলা করার মতো ভুল করে, আমরা দৃঢ়ভাবে তার জবাব দেবো”, বিবৃতিতে বলেছেন নেতানিয়াহু।

নেতানিয়াহু আরও বলেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে লেবাননকে টেনে এনে নতুন একটি সমীকরণ তৈরি করতে চাইছে ইরান। লেবাননে হিজবুল্লাহ ইরানের প্রক্সি হিসেবে কাজ করছে বলেও উল্লেখ করেছেন তিনি।

“তারা ভেবেছিল যে লেবানন এবং ইরান থেকে ইসরায়েলে আঘাত হানা হবে এবং আমরা কোনো সাড়া দেবো না।”

“কিন্তু এমটনা হয়নি এবং ভবিষ্যতেও হবে না। অন্তত যতদিন আমি আছি, ততদিন। শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে এবং আমি দৃঢ়ভাবে এ অধিকারের সমর্থক।”

যুদ্ধবিরতি চলা সত্ত্বেও গত শনিবার লেবাননের রাজধানী বৈরুতের শহরতলী এলাকা দাহিয়েতে বিমান অভিযান চালিয়েছিল ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। সেই হামলায় ৪ শিশুসহ ২০ জন আহত হয়েছেন।

বৈরুতে হামলার জবাব দিতে গতকাল রোববার উত্তর ইসরায়েলে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের সহায়তায় প্রতিটি ক্ষেপণাস্ত্র আটকে দেয় ইসরায়েল।

পরে সোমবার সকালে ইরানের রাজাধানী তেহরানসহ বেশ কয়েকটি শহরে বোমাবর্ষণ করে ইসরায়েল।

এদিকে সংঘাতের শুরু থেকেই তা থামানোর জন্য ইসরায়েল এবং ইরান উভয়কেই আহ্বান জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। সেই আহ্বানে সাড়া দিয়ে সোমবার সন্ধ্যায় ইরান জানায়, তারা আর ইসরায়েলে হামলা চালাবে না।

ইরান এই ঘোষণা জানানো কয়েক ঘণ্টার পর নেতানিয়াহু জানালেন, ইসরায়েলও ইরানে হামলা বন্ধ রাখবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের