• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যে সুখবর দিলেন তথ্যমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ০১:১৬ পি.এম.
ছবি-সংগৃহীত

বাংলাদেশে বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ।

মঙ্গলবার (৯ জুন) গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ সুখবর জানান তিনি।

তিনি বলেন, অত‍্যান্ত আনন্দের সঙ্গে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন‍্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্ত্রনালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবে সব গণমাধ্যমকে।

চীন সরকারের আমন্ত্রণে মন্ত্রী দেশের বাইরে আছে জানিয়ে বলেন, এই আনন্দঘন মুহূর্তে এ প্রক্রিয়ায় প্রত‍্যক্ষ পরোক্ষভাবে জড়িত সব গণমাধ্যমসহ আমাদের মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।

মন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোন পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করতে পারবো।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাওয়া এই আসরে ম্যাচের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টি। ফলে এবারের বিশ্বকাপ আগের যে কোনো আসরের চেয়ে বড় পরিসরে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের দর্শকদের জন্য টিভিতে খেলা দেখা সব সময়ই বড় বিষয়। বিশেষ করে যারা মোবাইল বা অনলাইন প্ল্যাটফর্মে খেলা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের জন্য বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে বিশ্বকাপ সম্প্রচার বড় স্বস্তির খবর।

এবারের বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এরপর একে একে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। বড় দলগুলোর ম্যাচ ঘিরে বাংলাদেশেও থাকবে বাড়তি আগ্রহ। 

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড