• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শুক্রবার ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০৫:০৪ পি.এম.
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

আগামী শুক্রবার (১২ জুন) ঢাকায় পৌঁছাবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পত্রাধিকার গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। এর মাধ্যমে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেন। ঢাকায় এসে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বকে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনার প্রেক্ষাপটে এ নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

১৯৫০ সালের ৪ জুন নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। গুজরাটি বংশোদ্ভূত হলেও তিনি কলকাতায় বেড়ে উঠেছেন এবং বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবনে তিনি কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে দায়িত্ব পালনের পর ২০২১ সালে বিজেপিতে যোগ দেন। পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

গত এপ্রিলে ভারত সরকার তাকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। তিনি প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। সাধারণত এ ধরনের পদে পেশাদার কূটনীতিকদের নিয়োগ দেওয়া হলেও এবার একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া শহর পরিষ্কার সম্ভব নয়: আবদুস সালাম
নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া শহর পরিষ্কার সম্ভব নয়: আবদুস সালাম
৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার
৫৩ কোটি টাকার চারা ও সার বিনা মূল্যে দেবে সরকার
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান