শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেআরএফ)।
সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. বেলাল হোসেন, ট্রেজারার ও সাদা দলের সভাপতি প্রফেসর মো. আবুল বাশার এবং সাদা দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. নুরমহল আক্তার বানু। এছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় পরিকল্পিত সবুজায়নের কোনো বিকল্প নেই।
ভিওডি বাংলা/জা







