• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ক্রিমিয়ার ঐতিহাসিক জাদুঘরে ড্রোন হামলা, ট্রেন চলাচলে কড়াকড়ি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ প্রণোদনা: প্রধানমন্ত্রী শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া শহর পরিষ্কার সম্ভব নয়: আবদুস সালাম আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী, বৈঠকের পর সিদ্ধান্ত ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী এবার মন্ত্রণালয় থেকে চুরি হলো ল্যাপটপ

নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া শহর পরিষ্কার সম্ভব নয়: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০৪:২৯ পি.এম.
নগরভবনে ৯ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন অগিনা কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, একটি শহর শুধু সরকারি বাজেট বা ঝাড়ুদার দিয়ে পরিষ্কার রাখা সম্ভব নয়, যদি না সেখানে নাগরিক সচেতনতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। 

বুধবার (১০ জুন) রাজধানীর নগরভবনে অডিটরিয়ামে আমেরিকান অ্যাফারডেবল কমিউনিটি হেলথ এর উদ্যোগে আয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের মতিঝিল এলাকার পরিবেশ উন্নয়ন, বায়ুদূষণ হ্রাস, ডেঙ্গুমুক্ত নিরাপদ পরিবেশ, প্রতিটি ভবনের আগিনা পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে আদর্শ এলাকা গড়ে তুলতে পরিচ্ছন্ন অগিনা কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে ৯ নম্বর ওয়ার্ডে ২০ জন সিটি ইন্সপেক্টর মাঠে নামেন। তারা বাড়ি, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ৯ নম্বর ওয়ার্ডে শুরু হওয়া এই পাইলট কার্যক্রম পুরো শহরের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সিটি ইন্সপেক্টরদের কাজ কেবল সচেতনতা তৈরি করা নয়, বরং জনগণের অভ্যাস পরিবর্তনে ভূমিকা রাখা।

তিনি জানান, ইন্সপেক্টররা প্রতিটি বাড়ি, দোকান ও প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি কথা বলবেন, সচেতনতামূলক লিফলেট বিতরণ করবেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা জন্মাতে পারে এমন স্থান চিহ্নিত ও সচেতন করবেন, নিয়মিত প্রতিটি বাড়ি ও দোকান পর্যবেক্ষণ ও ফলোআপ করবেন।

নাগরিক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সিটি ইন্সপেক্টররা সরাসরি ময়লা পরিষ্কার করবেন না; তারা নাগরিকদের নিয়ম মানতে সহায়তা করবেন। তাই নিজের আঙিনা ও দোকান পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদেরই।

তিনি বলেন, সবাই সচেতনভাবে নিয়ম মানলে ডেঙ্গুর প্রকোপ কমবে, ধুলোবালি ও বায়ুদূষণ হ্রাস পাবে এবং ড্রেন সচল থাকায় বর্ষায় জলাবদ্ধতাও কমবে।

অনুষ্ঠানে তিনি ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দেন, সিটি ইন্সপেক্টরদের কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। তাঁর মতে, ইন্সপেক্টর ও সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগেই ৯ নম্বর ওয়ার্ড ঢাকার সবচেয়ে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত হতে পারে।

এ সময় তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চিকিৎসার পেছনে ব্যয় করার চেয়ে আগে থেকেই আঙিনা পরিষ্কার রাখা অনেক বেশি কার্যকর।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি “আঙিনা পরিষ্কার, শহর পরিষ্কার” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোলার এনার্জিতে অধিক সাশ্রয়ী পদ্মা সেতুর সার্ভিস এরিয়া
সোলার এনার্জিতে অধিক সাশ্রয়ী পদ্মা সেতুর সার্ভিস এরিয়া
বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান  ডা. জুবাইদার
বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদার
বিশ্ব শান্তিপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী
বিশ্ব শান্তিপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী