• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

হাদি হত্যা

৭ দিনে খুনীদের সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ

ঢাবি প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৪:৫৫ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ছবি: ভিওডি বাংলা

শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় জড়িত দেশীয় খুনিদের চিহ্নিত করা, পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি হাদি হত্যাকারীদের নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা তাদের বিচার নিশ্চিত করতে সময়সীমা দিতে না পারে তাহলে জনগণকে নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করারও ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (৫ জুন) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মসজিদ প্রাঙ্গণ থেকে ওসমান হাদির সমাধিস্থলের সামনের রাস্তায় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ‘নির্বাচিত সরকার ক্ষমতায় আসার তিন মাস হয়ে গেছে। এখন পর্যন্ত সরকার ওসমান হাদির বিচারের ব্যাপারে কোনো ধরনের সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে পারেনি। সরকার বারবার বলছে হত্যাকারীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া কিয়ামত পর্যন্ত চলবে কি না সেটা আমরা জানতে চাই।’

আবদুল্লাহ আল জাবের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল সেই বক্তব্য আমলে নিয়ে এর সত্য–মিথ্যা ঘটনা উদ্‌ঘাটন করার। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বললেন যে, পরাজিত প্রার্থীর কোনো কথা তারা আমলে নিচ্ছেন না।

আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে তারা নিজেদের পক্ষ থেকে আর কোনো দফা বা আলটিমেটাম দেবেন না। এখন আলটিমেটাম ও দফা সরকার দেবে বলে জানান তিনি।

ইনকিলাব মঞ্চ এখন চূড়ান্ত আন্দোলনের দফা বা আলটিমেটাম দেবে বলেও জানান আবদুল্লাহ আল জাবের। আগামী সাত দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট দুটি কথা শুনতে চান বলে জানান তিনি। 

জাবের বলেন, ‘প্রথমত জাতিসংঘের অধীনে একটি তদন্ত হওয়ার কথা ছিল। জাতিসংঘ তদন্তের ব্যাপারে সম্মত হয়েছে নাকি তারা বারণ করে দিয়েছে, এটা আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। 

দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এটা সুস্পষ্ট যে হাদি হত্যায় ভারত ও বাংলাদেশের যোগসূত্র রয়েছে। তাই আমি মনে করি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে কীভাবে এই খুনের বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে এক বিরল ঘটনা
সর্ব মিত্র চাকমা দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে এক বিরল ঘটনা
ঈদের ছুটিতে ফাঁকা বাকৃবি: থমকে যায় ক্যাম্পাসনির্ভর ব্যবসা
ঈদের ছুটিতে ফাঁকা বাকৃবি: থমকে যায় ক্যাম্পাসনির্ভর ব্যবসা
নোবিপ্রবিতে আপত্তিকর চিত্র আঁকাকে কেন্দ্র করে ছাত্রীদের বিক্ষোভ
নোবিপ্রবিতে আপত্তিকর চিত্র আঁকাকে কেন্দ্র করে ছাত্রীদের বিক্ষোভ