• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভেদরগঞ্জে রাসেল ভাইপারের ছোবলে যুবদল নেতার মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি    ১০ জুন ২০২৬, ০৫:১৭ পি.এম.
রাসেল ভাইপারের কামড়ে মারা যাওয়া যুবদল নেতা খোরশেদ বালা। ছবি: ভিওডি বাংলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর এলাকায় রাসেল ভাইপারের কামড়ে মো. খোরশেদ বালা (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাতের দিকে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।মৃত খোরশেদ বালা ওই গ্রামের বাসিন্দা এবং সখিপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন। তিনি মৃত নজরুল ইসলাম বালার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে চরসেনসাস বাজারে নিজের দোকানের কাজ শেষ করে পাশের একটি দোকানের দিকে যাওয়ার সময় রাস্তার ধারে থাকা খড়ের গাদার ভেতর থেকে একটি বিষধর সাপ বের হয়ে তাকে ছোবল দেয়।

সাপের কামড়ের পর প্রথমে স্থানীয়ভাবে ঝাড়ফুঁকের চেষ্টা করা হয়। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে স্বজনরা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

বুধবার (১০ জুন) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত অবস্থায় রোগীকে হাসপাতালে আনা হয়েছিল।

তবে হাসপাতালে পৌঁছাতে অনেক দেরি হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে।সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা জানান, খোরশেদ বালা দলের একজন সহসভাপতি ছিলেন। বাজারের কাজ শেষ করে ফেরার পথে তিনি সাপের ছোবলের শিকার হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
পিরোজপুরে বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে
পিরোজপুরে বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে
রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স
ঐতিহ্যবাহী রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স