• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

৩০ বছর পর সালমান শাহ’র মরদেহ উত্তোলনের নির্দেশ

আদালত প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০৬:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রায় ৩০ বছর পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতিও দেওয়া হয়েছে।

গত ২৪ মে ঢাকা মহানগর হাকিম জুয়েল রানা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের এ আদেশ দেন। এর আগে ২০ মে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

বুধবার (১০ জুন) সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের পর সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করা হবে।

আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহর পরিবারের সদস্যরা রাজধানীর নিউ ইস্কাটনের বাসভবনে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। ওই ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল।

দীর্ঘদিন ধরে আলোচিত এ মৃত্যুর ঘটনায় গত বছরের ২০ অক্টোবর আদালত অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরদিন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে মামলার আওতায় আনা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, মরদেহ উত্তোলন ও পুনরায় ময়নাতদন্তের মাধ্যমে বহুল আলোচিত এ মৃত্যুর ঘটনায় নতুন তথ্য পাওয়া যেতে পারে, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর’
আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর’
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, সেই ক্রেতা কারাগারে
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, সেই ক্রেতা কারাগারে
৭১ গাড়ি মালিককে হাজির হতে বলেছে আদালত
৭১ গাড়ি মালিককে হাজির হতে বলেছে আদালত