• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপে মেতেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

শাহাদাত হাওলাদার    ১৩ জুন ২০২৬, ০৩:১২ পি.এম.
ছবি-সংগৃহীত

‎জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয়ের ব্যস্ততার মাঝেও খেলাধুলার প্রতি নিজের আগ্রহের কথা বিভিন্ন সময়ই প্রকাশ করেছেন। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ এলে তিনি হয়ে ওঠেন একজন উচ্ছ্বসিত সমর্থক। বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে না থাকলেও বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরকে ঘিরে তার মধ্যেও তৈরি হয় উৎসবের আমেজ।

‎সম্প্রতি প্রিয় দল, প্রিয় খেলোয়াড় এবং বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। প্রিয় ফুটবলার সম্পর্কে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, “আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলার স্টাইল, মাঠে উপস্থিতি—সবকিছুই আমার ভালো লাগে। আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকেও খুব পছন্দ করি।”

‎নিজেকে ব্রাজিলের কট্টর সমর্থক হিসেবে পরিচয় দিয়ে অপু বিশ্বাস বলেন, “আমি ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা আমাকে সবসময় মুগ্ধ করে। যারা খেলা বোঝে, তারা ব্রাজিলের সৌন্দর্যটা উপলব্ধি করতে পারে।”

‎তবে মজার বিষয় হলো, তার ছেলে আব্রাহাম খান জয় মায়ের মতো ব্রাজিল নয়, সমর্থন করে আর্জেন্টিনাকে। এ প্রসঙ্গে অপু বলেন, “আমার ছেলে জয় আর্জেন্টিনার সমর্থক। সে মেসির বড় ভক্ত। আমি তাকে নিয়ে খেলা দেখার সময় বেশ মজা পাই। আমি সবসময় বলি, শুধু ব্রাজিলের সমর্থক হলে তো হবে না, অন্য দলের সমর্থকও থাকতে হবে। তাহলেই খেলা দেখার আসল আনন্দ পাওয়া যায়।”

‎বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের আবেগের কথাও তুলে ধরেন এই চিত্রনায়িকা। তিনি বলেন, “বিশ্বকাপ মানেই উত্তেজনায় ভরপুর এক সময়। ছোটবেলা থেকেই রাত জেগে খেলা দেখার অভ্যাস রয়েছে। বিশ্বকাপ এলে চারদিকে এমন এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যা অনেকটা ঈদের আনন্দের মতো।”

‎ফুটবলের প্রতি ভালোবাসা এবং বিশ্বকাপ ঘিরে এমন উচ্ছ্বাসের কারণে প্রতি আসরেই ভক্তদের সঙ্গে নিজের সমর্থনের কথা ভাগাভাগি করে নেন অপু বিশ্বাস। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘কালকে অবসর নেব’, মজার মন্তব্য অক্ষয়ের
‘কালকে অবসর নেব’, মজার মন্তব্য অক্ষয়ের
তানিন সুবাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
তানিন সুবাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সালমান শাহ মৃত্যু রহস্যে নতুন মোড়, উত্তোলন করা হবে দেহাবশেষ
সালমান শাহ মৃত্যু রহস্যে নতুন মোড়, উত্তোলন করা হবে দেহাবশেষ