• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘কালকে অবসর নেব’, মজার মন্তব্য অক্ষয়ের

বিনোদন ডেস্ক    ১২ জুন ২০২৬, ০৮:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

বলিউডে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, ‘খিলাড়ি কুমার’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার নাকি অভিনয় থেকে অবসরের কথা ভাবছেন। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তার সিনেমা ভূত বাংলা বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পর এমন আলোচনা আরও জোরালো হয়। তবে অবসর নিয়ে চলা জল্পনার বিষয়ে এবার নিজেই মুখ খুলেছেন এই তারকা।

সম্প্রতি আসন্ন সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গল-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অবসরের প্রসঙ্গে কথা বলেন অক্ষয় কুমার। তিনি জানান, অবসরের চিন্তা মাঝে মধ্যে মাথায় এলেও তা স্থায়ী হয় মাত্র কয়েক সেকেন্ড।

রসিকতার ছলে অক্ষয় বলেন, “ভোরে ঘুম থেকে উঠলে কখনো কখনো মনে হয় অবসর নেব। কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যেই মনে পড়ে যায়, শুটিংয়ে যেতে হবে। সেটে ৩০০ জন মানুষ আমার জন্য অপেক্ষা করছেন। তখন ভাবি, থাক, কালকে অবসর নেব। পরদিন আবার একই ঘটনা ঘটে। এভাবেই ৩৬ বছর কেটে গেছে।”

অভিনেতা আরও বলেন, অবসরের পর ঘরে বসে থাকার চেয়ে শুটিং সেটের ব্যস্ত জীবনই তার বেশি পছন্দ।

তার ভাষায়, “আমি অবসর নিলে বাড়িতে বসে ইলেকট্রিশিয়ানের কাজ করতে হবে, কুকুরকে হাঁটাতে নিয়ে যেতে হবে, বাগানের কাজ করতে হবে। বাড়ির সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়বে। তার চেয়ে শুটিং সেটে থাকাই অনেক ভালো।”

সব মিলিয়ে অক্ষয়ের বক্তব্যে স্পষ্ট, আপাতত অভিনয় থেকে বিদায়ের কোনো পরিকল্পনা নেই তার। বরং নতুন উদ্যমে কাজ চালিয়ে যেতে চান বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুতর অসুস্থ নির্মাতা কাজল আরেফিন অমি
গুরুতর অসুস্থ নির্মাতা কাজল আরেফিন অমি
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন ওয়াহিদ
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন ওয়াহিদ
বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের কর্মশালা
বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের কর্মশালা