• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর’

বিনোদন প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৮:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

শনিবার থেকে শুরু হচ্ছে নতুন আরও একটি ধারাবাহিক নাটকের প্রচার। নাটকের নাম ‘গ্রামের নাম সুন্দরপুর’। ১৩ জুন থেকে বৈশাখী টিভিতে শুরু হবে এর প্রচার। সপ্তাহে তিনদিন শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে নাটকটি দেখতে পারবেন দর্শকরা।

শাহাদাৎ হোসেনের গল্পে নির্মিত এ নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শফিক খান দিলু, শাকিলা পারভিন, মুকুল সিরাজ, সিদ্দিক মাস্টার, বাদল শহিদ, সাহেলা আক্তার, রূপক রেজা, রাহুল দেবরাজ, সোনিয়া, সাগরিকাসহ অনেকে।

নাটকের কাহিনী বলতে গিয়ে পরিচালক আকাশ রঞ্জন বলেন, এমন একটা সময় ছিল যখন সুন্দরপুর গ্রামে মানুষের মধ্যে সম্প্রতির বন্ধন ছিল, প্রবল ভালোবাসা ও সম্মান ছিল। বর্তমানে নৈতিক অবক্ষয় আর অমানবিকতা গ্রাস করে ফেলেছে সমাজকে। সুন্দরপুর নামক গ্রামের রাস্তাঘাটের উন্নয়নের সাথে সাথে মানুষের মানসিক অবস্থারও ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। আগেকার দিনে প্রশ্বস্ত খেলার মাঠ ছিল, যুবকরা ফুটবল, হাডুডু, দাড়িয়াবান্ধা, গোল্লাছুট খেলতো, যাত্রাপালা আর সিনেমা দেখতো। আর এখন? যুবকরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। গ্রামের মানুষের কোনো দিকে কোনো খেয়াল নেই। কারো অভাব অনটনের কথা শুনলেও আগের মতো ভালোবাসাটা নিয়ে কেউ এগিয়ে আসে না। বর্তমানের নৈতিক আর মানবিক অবক্ষয়কেই তুলে ধরা হয়েছে এই নাটকে।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুতর অসুস্থ নির্মাতা কাজল আরেফিন অমি
গুরুতর অসুস্থ নির্মাতা কাজল আরেফিন অমি
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন ওয়াহিদ
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন ওয়াহিদ
৩০ বছর পর সালমান শাহ’র মরদেহ উত্তোলনের নির্দেশ
৩০ বছর পর সালমান শাহ’র মরদেহ উত্তোলনের নির্দেশ