• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুশইন কেন্দ্র করে জামালপুর সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়া

জামালপুর প্রতিনিধি    ১০ জুন ২০২৬, ০৯:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

জোরপূর্বক পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে। বিজিবি ও বিএসএফের পাশাপাশি দুই দেশের সাধারণ নাগরিকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

এক ভারতীয় নাগরিকের পুশইনকে কেন্দ্র করে, বুধবার (১০ জুন) বিকেলে দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে বাংলাদেশিদের ধাওয়ায় পিছু হঠে ভারতীয় নাগরিকরা।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ওই ব্যক্তিকে শূন্যরেখায় ফেলে চলে যায় বিএসএফ সদস্যরা। পরে ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় আবার শূন্যরেখায় ফিরে যান।

 এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও ওই ব্যক্তিকে নিতে কোনো পক্ষই রাজি হয়নি। এরপর থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। বিকেল ৫টার দিকে কাঁটাতারের বেড়া পেরিয়ে দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বাংলাদেশিদের ধাওয়ায় পিছু হঠে ভারতীয়রা।

স্থানীয় এক বাংলাদেশি নাগরিক জানান, বিএসএফ প্রতিনিয়ত পুশইনের চেষ্টা করছে। আমরা বিজিবিকে সহযোগিতা করতে গেলেই তারা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। বিকেলে ভারতের কয়েকজন যুবক বাংলাদেশিদের লক্ষ্য করে ঢিল ছুড়লে আমরাও পাল্টা ঢিল ছুড়ি। আমাদের প্রতিরোধের মুখে তারা পালাতে বাধ্য হয়।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে শূন্যরেখা অতিক্রম না করতে প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি। তারপরও দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানাচ্ছি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে পানিতে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু
নড়াইলে পানিতে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু
পাংশায় ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার
পাংশায় ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার
বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই
বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই