• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নেতাকর্মীদের ঐক্যের আহ্বান এমরান সালেহ প্রিন্স’র

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১০ জুন ২০২৬, ১০:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স-এর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৫টায় উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুল ইসলাম খান শহীদ। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হওয়ার আহ্বান জানান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলামসহ উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বিএনপির ঘোষিত কর্মসূচি সফল বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে প্রধান অতিথি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ভিওডি বাংলা/মো: হুমায়ুন কবির/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত
বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত
নড়াইলে পানিতে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু
নড়াইলে পানিতে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু
পাংশায় ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার
পাংশায় ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার