রাওয়ালাকোটে ভয়াবহ রক্তপাত, যুক্তরাজ্য জুড়ে কাশ্মীরিদের বিক্ষোভ

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) রাওয়ালাকোটে সাম্প্রতিক সহিংস সংঘর্ষ ও নিরাপত্তা বাহিনীর অভিযানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
আজাদ জম্মু ও কাশ্মীরের (AJK) রাওয়ালাকোটে গত রোববার পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (JAAC)-এর বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত এবং অন্তত ৭০ জন আহত হয়েছেন।
এছাড়া পুলিশ সূত্রে জানা গেছে, বিক্ষোভের ঘটনায় অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভকারীরা রাওয়ালাকোটের কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে হামলা চালিয়েছে।
অন্যদিকে নিহত এক ব্যক্তির পরিবারের ভাষ্য, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (JAAC)-কে নিষিদ্ধ ঘোষণার বার্তা প্রত্যাহার না হওয়া পর্যন্ত মরদেহ দাফন করা হবে না।
এ ঘটনার জেরে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী কাশ্মীরিরা বুধবারএ ব্র্যাডফোর্ডে পাকিস্তানি কনস্যুলেটের সামনে বিক্ষোভ সমাবেশ করে ইসলামাবাদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তোলেন। একই ধরনের বিক্ষোভ কর্মসূচির খবর পাওয়া গেছে বার্মিংহাম, ম্যানচেস্টার এবং লন্ডনেও।
বিদেশে বসবাসরত কাশ্মীরি অধিকারকর্মী ও কমিউনিটি নেতারা বিষয়টি নিয়ে সরব হওয়ায় পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে।
এদিকে, ভারত তাদের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, পাকিস্তানকে তাদের ভাষ্য অনুযায়ী অবৈধভাবে দখলে রাখা কাশ্মীরের অঞ্চল ছেড়ে দিতে হবে।
ভিওডি বাংলা/এমএস







