• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, দিল্লির প্রতিবাদ

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জুন ২০২৬, ০৪:১০ পি.এম.
ছবি-সংগৃহীত

ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় একটি বাণিজ্যিক জাহাজে থাকা ৩ ভারতীয় নাবিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১জুন) দেশটির কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দিয়েছে ‘এএফপি’।

এক বিবৃতিতে মন্ত্রী বলেন, পালাউয়ের পতাকাবাহী 'এমটি সেত্তেবেলো' জাহাজে ঘটা এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। গতকাল বুধবার ওই জাহাজে মার্কিন হামলার ঘটনাটি ঘটে। 

সর্বানন্দ সোনোয়াল আরও জানান, দুর্ভাগ্যবশত প্রাথমিকভাবে নিখোঁজ হওয়া তিনজন ভারতীয় নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনাক্ত করার পর এখন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সর্বানন্দ সোনোয়াল বলেন, এই কঠিন সময়ে সরকার শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমি ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি যেন উদ্ধার হওয়া ক্রু সদস্যদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এবং নিহতদের মরদেহ শেষকৃত্যের জন্য দ্রুত স্বদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

বুধবার এ ঘটনার প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন কূটনীতিককে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চলতি সপ্তাহে ভারতীয় ক্রু বোঝাই কোনো বাণিজ্যিক জাহাজে এটি দ্বিতীয় মার্কিন হামলার ঘটনা।

এর আগে গত ৮ জুন পালাউয়ের পতাকাবাহী আরেকটি ট্যাংকার 'এমটি মারিভেক্স'-এ মার্কিন হামলার পর ওমান কর্তৃপক্ষ হেলিকপ্টারের সাহায্যে ২৪ জন ভারতীয় নাবিককে উদ্ধার করেছিল।

'ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া'র পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কিছু ছবিতে দেখা গেছে, আক্রান্ত জাহাজটির ব্রিজ এবং থাকার কেবিন থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। হেলিকপ্টার দিয়ে ক্রু সদস্যদের ওপরের দিকে টেনে তোলা হচ্ছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
মার্কিন ভিসা নিয়ে বড় সুখবর, ৭৫০ ডলারে মিলবে দ্রুত সাক্ষাৎকার
মার্কিন ভিসা নিয়ে বড় সুখবর, ৭৫০ ডলারে মিলবে দ্রুত সাক্ষাৎকার
দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী
দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী