• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মমেক হাসপাতালে আনসারদের তৎপরতায় দুই চোর আটক

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ জুন ২০২৬, ১১:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়োজিত আনসার সদস্যদের সতর্কতা ও তৎপরতায় মোবাইল ফোন চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে হাসপাতালের ৪র্থ তলায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মো. রাজ্জাক ও মো. নাজিম।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের ৪র্থ তলার ১৭ নম্বর লিফটের সামনে সেবাগ্রহীতা মো. মোস্তফা নামে এক ব্যক্তির মোবাইল ফোন চুরি করে দ্রুত পালানোর চেষ্টা করেন রাজ্জাক ও নাজিম। এ সময় ঘটনাটি আনসারের পিসি মো. খাইরুল আলম ও আনসার সদস্য রনি মিয়া দেখে ফেলেন। তারা তাৎক্ষণিক অভিযুক্তদের ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে আটককৃতদের তল্লাশি চালিয়ে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যথাযথ যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন এবং আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটককৃতদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশে নিকট সোপর্দ করা হয়।

এ ঘটনায় আনসার সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরোধীদল বাজেটের সমালোচনা করায় প্রধানমন্ত্রীর মন খারাপ: নাহিদ
বিরোধীদল বাজেটের সমালোচনা করায় প্রধানমন্ত্রীর মন খারাপ: নাহিদ
ডিএনডি লেকে ডুবে ৩ জনের মৃত্যু
ডিএনডি লেকে ডুবে ৩ জনের মৃত্যু
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর