• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৫ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ জুন ২০২৬, ০৫:০৭ এ.এম.
ছবি: সংগৃহীত

বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় পরিবহন ধর্মঘট স্থগিত করেছে বাস মালিক সমিতি। শনিবার (১৩ জুন) রাতে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

রুপসা বাস মালিক সমিতির সভাপতি মো আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পরে বাগেরহাট জেলা প্রশাসকের সঙ্গে তাদের দাবি ও কর্মসূচির ব্যাপারে বৈঠক হয়। এ সময় জেলা প্রশাসক বাস মালিক সমিতির দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন এবং ১ মাস সময় দেওয়ার অনুরোধ করেন। এতে বাস মালিক সমিতি সাড়া দিয়ে ধর্মঘট স্থগিত করে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বাস মালিক সমিতি আলোচনা সাপেক্ষে ধর্মঘট ১ মাসের জন্য স্থগিত করেছেন। এ সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/এফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরোধীদল বাজেটের সমালোচনা করায় প্রধানমন্ত্রীর মন খারাপ: নাহিদ
বিরোধীদল বাজেটের সমালোচনা করায় প্রধানমন্ত্রীর মন খারাপ: নাহিদ
ডিএনডি লেকে ডুবে ৩ জনের মৃত্যু
ডিএনডি লেকে ডুবে ৩ জনের মৃত্যু
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর